বিমানবন্দরে পৌঁছলে রাষ্ট্রপতিকে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, ভারতের পররাষ্ট্র সচিব টিএস তিরুমূর্তি, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী এবং বাংলাদেশ হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাগত জানান।
শপথ অনুষ্ঠান ছাড়াও তিন দিনের এই সফরে বাংলাদেশের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি (বিজি-১৫১৩) বুধবার সন্ধ্যা পৌনে ৬টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাশিদা খানম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ৩১ মে দেশে ফিরবেন।
সম্প্রতি অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) ব্যাপক বিজয় অর্জনের পর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। সূত্র: বিএসএস