উন্নতমানের পাটপণ্য উৎপাদনে গবেষণার সুপারিশ





সংসদীয় কমিটির বৈঠকবাণিজ্যিকভাবে উন্নতমানের পাটজাত পণ্য উৎপাদনের লক্ষ্যে গবেষণা বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (৩০ মে) কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ওমর ফারুক চৌধুরী, মো. মামুনুর রশীদ কিরন, আনোয়ারুল আবেদীন খান এবং হোসনে আরা অংশ নেন।
বৈঠকে গম এবং ব্রি-২৮ জাতের ধানে ব্লাস্ট রোগ সংক্রমণ হওয়ার বিষয়টি উল্লেখ করে নতুন জাতের গম ও ধান উদ্ভাবন এবং কৃষকের মধ্যে তা সম্প্রসারণে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।
সংসদীয় স্থায়ী কমিটি পাট গবেষণা ইনস্টিটিউট সরেজমিন পরিদর্শনেরও সুপারিশ করেছে।