জানতে চাইলে বিআরটিসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন ট্রাক) মো. মনিরুজ্জামান বাবু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদের সময় গার্মেন্ট কারখানা ছুটি হওয়ার পর শ্রমিকরা পরিবহন সংকটে থাকেন। এতে করে তারা অনেক ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। এ জন্য আমরা এবছর ৩০টি বাস দিয়েছি গার্মেন্ট শ্রমিকদের জন্য। এগুলো আগামী ৩ জুন থেকে গাজীপুরের চৌরাস্তায় অবস্থান করবে। সেখান থেকে চাহিদা অনুযায়ী বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।’
এছাড়া ঈদে সাধারণ যাত্রীদের সার্ভিস দেওয়ার জন্য বিআরটিসির বিভিন্ন ডিপোতে আরও ৫০টি বাস রিজার্ভ রাখা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআরটিসি।