অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদরাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষাসৈনিক, প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও শিক্ষাবিদ অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

রবিবার ( ২ জুন) এক শোক বার্তায় রাষ্ট্রপতি হামিদ একুশে পদক বিজয়ী মমতাজউদদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

মমতাজউদদীন আহমেদ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত কারণে রবিবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

রাষ্ট্রপতি শিক্ষা, নাটক ও সাহিত্য ক্ষেত্রে মমতাজউদদীনের অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ‘তার মৃত্যুতে শিক্ষা ও নাট্য জগতে অপূরণীয় ক্ষতি হলো।’

আবদুল হামিদ প্রয়াত মমতাজউদদীনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাসস