জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশটি বাতিলের তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ।
তিনি দাবি করেন, ‘আড়ংয়ে অভিযানের আগেই তার বদলির আদেশ হয়। এরপর ভোক্তার ওই কর্মকর্তা ইল মোটিভেটেডলি কিছুটা প্রোপাগান্ডা করেছেন। জনমনে যেহেতু ভুল মেসেজ যেতে পারে সেজন্য আমরা আদেশটি বাতিল করেছি।’
তিনি আরও দাবি করেন, ‘ওই কর্মকর্তার বদলির আদেশের ফাইলটি ২৯ তারিখ উত্থাপিত হয়। পরে সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আগেই তার বদলির অর্ডারটি হয়।’
তবে এ বিষয়ে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার জানান, ‘আমি যা করেছি, তা আইন অনুযায়ী করেছি।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নতুন কর্মস্থল সড়ক ও জনপদ অধিদফতর খুলনা জোন। তাকে এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে বদলি করার তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৩ জুনের মধ্যে এই কর্মকর্তাকে তার বদলি কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় ১৩ জুন দুপুরে তার বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন।
মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার গত ৩০ মে আমদানি তথ্যবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার করায় রাজধানীর ধানমন্ডির পারসোনা ও ফারজানা শাকিলস মেকওভার সেলুনে অভিযান চালিয়ে জরিমানা করেন।
আরও পড়ুন:
ভোক্তার ওই কর্মকর্তা ইল মোটিভেটেডলি প্রোপাগান্ডা করেছেন: জনপ্রশাসন সচিব
ভোক্তা অধিকার কর্মকর্তার বদলির আদেশ বাতিল