বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভপতি মো. নাসিম, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এমপি, জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মুজিবুল হকসহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা- কর্মচারী এবং এলাকার সাধারণ মানুষ ঈদের নামাজ আদায় করেন।
পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার বাসভবনে আগতদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় স্পিকার এক বার্তায় দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তাদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। সবাই যাতে পরিবার-পরিজন নিয়ে ঈদে সুন্দর সময় কাটাতে পারেন সেজন্য দেশবাসীর মঙ্গল কামনা করেন তিনি।