বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত ‘বাফেলো ডেভেলপমেন্ট ফর দ্য প্রোডাকশন অব সেফ ফুড অ্যান্ড সাসনটেইনাবল ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
সমিনারে বক্তারা বলেছেন, গরুর দুধের চেয়ে মহিষের দুধ ও মাংস যেমন সুস্বাদু তেমনি এতে কোলেস্টেরলও অনেক কম। তাই ব্যাপকভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে মহিষের উৎপাদন করে দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ করছে অন্যান্য দেশ। অথচ বাংলাদেশে মহিষের সংখ্যা কমছে।
এসময় প্রতিমন্ত্রী ভেটেনারিয়ানদের সক্রিয়তা ও প্রাণিসম্পদ অধিদফতরসহ বেসরকারি খামারি ও উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডিজি হীরেশ রঞ্জন ভৌমিকের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডল, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ডিজি নাথুরাম সরকার, সেনাবাহিনীর কর্নেল আব্দুল বাকী, মহিষ উন্নয়ন প্রকল্পের পিডি ডা. রফিকুল ইসলাম প্রমুখ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল ব্রিদিং অ্যান্ড জেনেটিক বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক এবং প্রবন্ধের ওপর আলোচনা করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) জিএম ড. শরীফ আহমেদ চৌধুরী ও কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পরিচালক বেলাল হোসেন।