এর আগে গত এপ্রিলে সুপ্রিম কোর্টের গাইডলাইন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ওই কমিটি গঠন করা হয়।
আগের কমিটির প্রধান পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের মহাপরিচালক নওরীন আহসানকে বাদ দিয়ে নতুন কমিটিতে আমেরিকাস অণুবিভাগের মহাপরিচালক ফেরদৌসি শাহরিয়ারকে প্রধান করা হয়েছে।
পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির নতুন চারজন সদস্য হচ্ছেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের পরিচালক শাহানারা মনিকা, জ্যেষ্ঠ সহকারী সচিব স্বর্ণালী চন্দ এবং জনপ্রশাসন ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একজন করে উপসচিব।
এর আগে ২৩ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগ এক অফিস আদেশের মাধ্যমে ওই কমিটি গঠনের বিষয়টি জানায়।
মন্ত্রণালয়ের যেকোনও কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্য; দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্য; মন্ত্রণালয় বা দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী দ্বারা নিগৃহীত নারী এবং বিভিন্ন দেশে কর্মরত ও বসবাসরত যেকোনও বাংলাদেশি নারী এখানে অভিযোগ করতে পারবেন।
অফিস সময়ে বা ই-মেইলের মাধ্যমে যেকোনও সময়ে অভিযোগ পাঠানো যাবে বলে ওই অফিস আদেশে বলা হয়েছে।