মন্ত্রী বলেন, ‘মানুষের গড় আয়ু এক বছর বাড়লে জিডিপি ১০ শতাংশ বাড়ে। বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৬০ বছর, বিএনপি-জামায়াত জোটের সময় ছিল ৬৪ বছর, এখন সেটা হয়েছে ৭৩ বছর। অর্থাৎ এখন প্রায় ১০ বছর গড় আয়ু বেড়েছে। জিডিপি সেই কারণেই আজ এতো বেড়েছে। একই কারণে আজ বাজেট সাড়ে পাঁচ লাখ কোটি টাকা প্রায়। কাজেই আমাদের গড় আয়ু আগামীতে আরও বাড়াতে হবে। সবচেয়ে ধনী রাষ্ট্র আমেরিকার গড় আয়ু ৭৮ বছর। আমাদের সঙ্গে মাত্র পাঁচ বছরে ব্যবধান আছে। আমাদের প্রবৃদ্ধি সাড়ে আট শতাংশ, আমেরিকার প্রবৃদ্ধি দুই থেকে দুই দশমিক পাঁচ শতাংশেই আছে এখনও। কাজেই আমরা যে হারে বাড়ছি, তাতে আমেরিকাকে গড় আয়ুতে ছাড়িয়ে যেতে বেশিদিন আর লাগবে না।’
আরও পড়ুন- ‘বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের জলন্ত প্রতিবাদ হয়ে থাকবে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট’