রোহিঙ্গা সমস্যায় চীনের অবস্থান নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা পত্র-পত্রিকায় যা পড়েছি, তা উৎসাহজনক। আমরা বাংলাদেশ সরকারের কাছে এ বিষয়ে আরও কিছু জানতে চাইবো।’ এ সমস্যা সমাধানে চীন আরও বেশি যুক্তি হবে বলে তিনি আশা করেন।
রবার্ট ডিকসন বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধান টেকসই হতে হবে এবং দায়বদ্ধতা থাকতে হবে।’
মিডিয়া ফ্রিডম নিয়ে তিনি বলেন, ‘এটি গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ।’
যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বলেন, ‘লন্ডনে আমরা কানাডার সহযোগিতায় মিডিয়া ফ্রিডম নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। সেখানে বাংলাদেশের সাংবাদিকরাও অংশগ্রহণ করছেন।’