এতে বলা হয়, পরীক্ষা হলে মোবাইল ফোন/ইলেকট্রনিক্স যোগাযোগ যন্ত্র নিয়ে প্রবেশ এবং লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন/প্রতারণা/দুর্নীতি/অসদাচরণ করায় চারজনের পরীক্ষা বাতিল করা হয়েছে।
এর মধ্যে সারোয়ার আলমের ৩৮তম বিসিএস’র পরীক্ষার বাতিল এবং আগামী তিন বছর পিএসসি’র সব পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হয়। এছাড়া দেবাশীষ দাস, কাওসারুল হাসান রনি ও মোহাম্মদ নুরুল আমীনের পরীক্ষা বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় ২০১৮ সালের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। এতে অংশ নেন ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন।