বিজ্ঞপ্তি বলা হয়, প্রতিনিধি দলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হকসহ বিভিন্ন মন্ত্রণালয়, দফতর ও সংস্থার প্রতিনিধি রয়েছেন। আগামী ৩০ ও ৩১ জুলাই জেনেভায় এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে। জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটি এ সভার আয়োজন করেছে।
সভায় বাংলাদেশ থেকে পাঠানো নির্যাতনবিরোধী প্রতিবেদন নিয়ে পর্যালোচনা হবে। বাংলাদেশ থেকে এবারই প্রথম নির্যাতনবিরোধী প্রতিবেদন জাতিসংঘের এই কমিটিতে দাখিল করা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৮৪ সালের ১০ ডিসেম্বর নিউইয়র্কে নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক, লাঞ্ছনাকর ব্যবহার অথবা দণ্ডবিরোধী ইউএনসিএটি স্বাক্ষরিত হয়। ১৯৯৮ সালের ৫ অক্টোবর বাংলাদেশ এতে স্বাক্ষর করে এবং ২০১৩ সালের ২৭ অক্টোবর নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক অথবা অমর্যাদাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে জাতিসংঘ সনদের কার্যকারিতা প্রদানের লক্ষ্যে ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নির্ধারণ) আইন’ প্রণয়ন করে। বর্তমানে ১৬৬টি দেশ ইউএনসিএটি অনুমোদন করেছে।