পারিবারিক বন্ধু খুশি কবীর বলেন, ‘সুপ্রিয় চক্রবর্তী নিউমোনিয়ায় ভুগছিলেন। স্ট্রোক করে বারডেমে তিনি মৃত্যুবরণ করেন। সোমবার রাত ৮টার কিছু পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি কুমুদিনি হাসপাতালে দেহ দান করে গেছেন।’
পেশায় আয়কর আইনজীবী সুপ্রিয় চক্রবর্তী দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। এক সপ্তাহ আগে ব্রেইন স্ট্রোক করার পর তাকে বারডেম হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়।
তিনি এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।