বন্যায় কৃষি মন্ত্রণালয়ের করণীয় জানতে চেয়েছে সংসদীয় কমিটি





সংসদীয় কমিটির বৈঠকদেশের সামগ্রিক বন্যা পরিস্থিতিতে কৃষি মন্ত্রণালয়ের করণীয় জানতে চেয়েছে সংসদীয় কমিটি। মঙ্গলবার (৩০ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বন্যায় মন্ত্রণালয়ের করণীয় বিষয়ে কমিটিকে অবহিত করতে বলা হয়েছে। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এতে জানানো হয়, ২০১৮-১৯ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের আওতায় ৭২টি প্রকল্প বাস্তবায়নাধীন ছিল। ওই বছর সংশোধিত এডিপিতে এর অনুকূলে বরাদ্দ ছিল ১ হাজার ৮০৬ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে অর্থ ব্যয় হয়েছে ১ হাজার ৭৭৫ কোটি ৭৮ লাখ টাকা।
কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ইমাজ উদ্দিন, মোসলেম উদ্দিন, আব্দুল মান্নান, মামুনুর রশীদ, জয়া সেন গুপ্তা ও হোসনে আরা বৈঠকে অংশ নেন।