প্রাথমিক বিদ্যালয় ভবন সংস্কারের বিষয়ে জানতে চেয়েছে মন্ত্রণালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরুরি সংস্কারযোগ্যসহ সব ক্ষতিগ্রস্ত ভবন মেরামত করা হয়েছে কিনা তা জানতে চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ভবন সংস্কার ও মেরামতের তথ্য প্রতিবেদন আকারে পাঠাতে বৃহস্পতিবার (৮ আগস্ট) জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন রাজস্ব ও উন্নয়ন বাজেটের আওতায় গুরুত্বপূর্ণ সংস্কার, কম গুরুত্বপূর্ণ সংস্কার, শিক্ষা বিষয়ক নিয়মিত ব্যবস্থাপনা ইত্যাদি খাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে বরাদ্দ করা অর্থের বিপরীতে মেরামত/সংস্কার কার্যক্রম পরিদর্শন করে প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।