কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এ তালিকা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৭তম বিসিএসের নন-ক্যাডারে প্রথম শ্রেণির নবম গ্রেডে ১৫ জনকে সুপারিশ করা হয়েছে। দ্বিতীয় শ্রেণির ১০ম গ্রেডে সুপারিশ করা হয়েছে ৯৮ জনকে। বৃহস্পতিবার কমিশনের বিশেষ সভায় এদের সুপারিশ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩৮তম বিসিএস ফল প্রকাশের আগপর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের চাহিদার ভিত্তিতে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে আরও সুপারিশ করা হবে।
৩৭তম বিসিএস থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে আবেদনকারীর সংখ্যা ছিল ২ হাজার ২৬২। এ থেকে এ পর্যন্ত প্রথম শ্রেণির (নবম গ্রেড) নন-ক্যাডার পদে ৬৯২ জন এবং দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড) নন-ক্যাডার পদে ৯৮ জনকে সুপারিশ করলো কমিশন।