শিক্ষামন্ত্রীর অসুস্থ স্বামীকে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাশিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার ড. তৌফিক নাওয়াজকে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তাকে দেখতে ইউনাইটেড হাসপাতালে পৌঁছাবেন। রবিবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য  জানিয়েছেন।

ডা. দীপু মনি ও তার স্বামী ড. তৌফিক নেওয়াজআবুল খায়ের জানান, গত ১৯ জুলাই রাতে ড. তৌফিক নাওয়াজ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ব্রেন স্ট্রোকের পর চিকিৎসকরা তাকে সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। উন্নত চিকিৎসার জন্য আজ  রবিবার (১১ আগস্ট) এয়ার অ্যাম্বুলেন্সে করে তৌফিক নাওয়াজকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে নেওয়া হবে।

তিনি বলেন, ‘ভারতে নেওয়ার আগে প্রধানমন্ত্রী তাকে দেখতে আসছেন বলে জেনেছি।’
আরও পড়ুন:

উন্নত চিকিৎসার জন্য শিক্ষামন্ত্রীর স্বামীকে রবিবার মুম্বাই নেওয়া হচ্ছে