ড. হাছান মাহমুদ বলেন, ‘২০৪১ সালের মধ্যে যে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়েছেন, তা বাস্তবায়নে আজকের এই শিশু-কিশোরদের সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। তাদের হাত ধরেই বাংলাদেশ তার স্বপ্নের ঠিকানায় কেবল পৌঁছেই যাবে না, ঠিকানাও অতিক্রম করতে পারবে। আজ বাংলাদেশের উন্নয়ন দেখে আক্ষেপ করে পাকিস্তান। আর ভবিষ্যতে সমগ্র বিশ্ব অবাক হয়ে তাকিয়ে দেখবে এ দেশের বিস্ময়কর অগ্রগতি।’
খেলাঘর মহানগর উত্তরের সভাপতি অ্যাডভোকেট আরিফুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কামাল উদ্দিন আহমেদ।