আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন



70230720_887081091677889_4332538046407770112_n

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সদর দফতরে ফলদ ও ভেষজ গাছের দুটি চারা লাগিয়ে এ কমসূচি উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এ সময় বাহিনীর উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মো. কামাল মামুন, উপ-মহাপরিচালক (অপারেশনস) মাহবুব উল ইসলাম, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. শাহ্বুদ্দিনসহ সদর দফতরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৃক্ষরোপণের এ কর্মসূচি হাতে নিয়েছে। এর আওতায় দেশের সব জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন কার্যালয়ের মাধ্যমে মোট ১ লাখ ৩৮ হাজার ৪১০টি চারা লাগানো হবে।