স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘এসব ব্যবস্থা চালু হলে নাগরিকের সময় ও অর্থ খরচ কমে আসবে। একইসঙ্গে সড়কে ট্রাফিকের ওপরও চাপ কমবে।’
অনুষ্ঠানে ঢাকা ওয়াসার সঙ্গে বিল কালেকশনের জন্য চুক্তিবদ্ধ ৩৩টি ব্যাংকের মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে সর্বাধিক বিল গ্রহণকারী ১০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্ত ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ।