শিশু একাডেমি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের ছয়টি উপজেলায় শিশু একাডেমির শাখা রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় এর শাখা খোলার পরিকল্পনা রয়েছে একাডেমির।
এদিকে বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, বাংলাদেশে শিশু একাডেমির জেলা ও উপজেলা শাখায় ভৌত অবকাঠামো নির্মাণে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ৪২৭ কোটি ৯৭ লাখ ৪৮ হাজার টাকার এ প্রকল্পে ডিপিপি প্রণয়ণের কাজ চলছে। এ প্রকল্পের মেয়াদ জুলাই ২০১৯ থেকে জুন ২০২২।
কমিটির সুপারিশের বিষয়ে জানতে চাইলে সদস্য লুৎফুননেসা বাংলা ট্রিবিউনকে বলেন, তারা সব উপজেলায় শিশু একাডেমির শাখা খোলার সুপারিশ করেছি। এটা হয়তো পর্যায়ক্রমে হবে।
এদিকে বৈঠকে ঢাকার বাইরে কর্মজীবী মহিলা হোস্টেলের ভাড়া কমানো ও কর্মজীবী মহিলা হোস্টেলে ডে-কেয়ার সেন্টার চালুর সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে মহিলা বিষয়ক অধিদফতরের রাজস্ব খাতে স্থানান্তরিত পদসমূহ যুক্ত করে বিদ্যমান নিয়োগ বিধি দ্রুত সংশোধন করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি বেগম মেহের আফরোজের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মো. শাহজাহান মিয়া, এ.এম. নাঈমুর রহমান, মো. আব্দুল আজিজ, শবনম জাহান, লুৎফুননেসা খান এবং সৈয়দা রাশিদা বেগম অংশ নেন।