বুধবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, প্রকল্পটি জাপানি জিটুজি ভিত্তিক পিপিপি পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। আউটার রিংরোড একটা কাঙ্ক্ষিত প্রকল্প। প্রকল্পটি ২০২০ সালে শুরু হয়ে ২০২৩ সালে শেষ হওয়ার কথা রয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার চারপাশে বৃত্তাকারে ঘোরা সম্ভব হবে। ১৩৪ কিলোমিটার দীর্ঘ আউটার রিংরোডের মধ্যে প্রথমধাপে ৪৮ কিলোমিটারের অনুমোদন দেওয়া হয়েছে।