এ সময় রোহিঙ্গা ইস্যুটিকে আন্তর্জাতিক উল্লেখ করে তিনি বলেন, ‘রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি এবার ছিল পরিকল্পিত গণহত্যা। যে মুহূর্তে একটি দেশ গণহত্যা করে তখন সেটি আর দ্বিপক্ষীয় থাকে না, আপনা-আপনিই আন্তর্জাতিক হয়ে যায়।’
অনুষ্ঠানে চীনে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জনাব মুন্সী ফয়েজ আহমদ বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারের প্রতি রয়েছে আস্থা ও বিশ্বাসের সংকট। কারণ, তারা বারবার মিয়ানমার কর্তৃক নির্যাতিত হয়েছে।’ রোহিঙ্গাদের পুনর্বাসন সমস্যা সমাধানকল্পে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সংস্থাসহ আঞ্চলিক দেশগুলোকে নিয়ে যৌথ জোট গঠন করে রোহিঙ্গাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে।’
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে আন্তর্জাতিক ও আঞ্চলিক কোনও শক্তিধর রাষ্ট্রই তাদের জোরালো ভূমিকা রাখছে না। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, রাশিয়া, ভারত– প্রত্যেকেই মিয়ানমারের সঙ্গে তাদের ব্যবসা-বাণিজ্যের হিসাব গুনছে। রোহিঙ্গা সংকটে বাংলাদেশ ব্যাপক ক্ষতির মুখোমুখি হলেও লাভবান হয়েছে অন্য সবাই।’
ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতায় লালমাটিয়া মহিলা কলেজকে পরাজিত করে ইডেন মহিলা কলেজ বিজয়ী হয়।