শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘তার (সম্রাট) সম্পর্কে আপনারা অনেক কিছুই বলছেন, সে সম্রাটই হোক আর যে-ই হোক, অপরাধ করলে আইনের আওতায় আনা হবে।’
চলমান অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘চলমান অভিযান কোনও শুদ্ধি অভিযান নয়, দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য যা যা করা প্রয়োজন আমরা সেটাই করছি।’
ক্যাসিনোবিরোধী অভিযান র্যাবই পরিচালনা করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেহেতু অভিযানটি র্যাব শুরু করেছে, তাই তারাই অভিযান চালাবে।’
তবে অভিযানে অযথা কাউকে যেন হয়রানি করা না হয়, সেদিকেও লক্ষ রাখা হবে বলে জানান তিনি।