ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের হাতে ল্যাপটপ তুলে দিচ্ছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। (ছবি: আইএসপিআর)প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ৫০টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে। আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আয়োজিত এক অনুষ্ঠানে এসব ল্যাপটপ বিতরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
এতে বলা হয়েছে, কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদসহ সব অনুষদ সদস্য, ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৯-এর কোর্স মেম্বার ও স্টাফ অফিসাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।