প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভের মধ্যে এখানে প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে চুক্তিটি সই হয়।
বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এবং আজারবাইজানের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী ড. আবুলফাস গারায়েভ নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন। খবর বাসস।