এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ার ফলে ২০০৯ সাল থেকে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। ২০০৯ সালে যেখানে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছিল ৫৮ হাজার ৬২৮ জন, ২০১৯ সালে হজযাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জনে। এই বছর সৌদি সরকারের মক্কা রুট ইনিশিয়েটিভ কর্মসূচির অধীনে প্রায় অর্ধেক হজযাত্রী সৌদি আরব অংশের ইমিগ্রেশন জেদ্দার পরিবর্তে ঢাকায় সম্পন্ন করেছেন। ২০২০ সালে সব হজযাত্রীকে এ কর্মসূচির অধীনে আনা হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ভবিষ্যতে হজযাত্রীর সংখ্যা যেমন বাড়বে, তেমনি এ সংক্রান্ত কার্যক্রমও বাড়বে।’
সভায় ধর্ম সচিব মো. আনিছুর রহমান ছাড়াও হজ অফিস, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতর, গণপূর্ত অধিদফতর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।