মঙ্গলবার (২৯ অক্টোবর) গণভবনে আজারবাইজান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যেই এ বিষয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলের নেতারা। তাদের বক্তব্যে আপনি ভীত কিনা, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে আমাদের বিরুদ্ধে দুর্নীতির তথ্যানুসন্ধান করেছে। তারা আমাদের বিষয়ে তদন্ত করেছিলেন। তবে এ সময় তাদের দুর্নীতির তথ্যই উঠে আসে। সেসব তথ্য নিয়েই তাদের নেতাদের ধরা হয়েছে। তাদের দুর্নীতির টাকাও উদ্ধার করেছি।
প্রধানমন্ত্রী এ সময় অভিযোগ করেন, ২০০১ সালের পর বিএনপি ক্ষমতায় এসে অত্যাচার-নির্যাতন শুরু করে। মুক্তিযুদ্ধের সময় যেমন নারীদের ওপর নির্যাতন করা হয়, তেমনিভাবে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অত্যাচার চালিয়েছে।
অভিযান নিয়ে প্রশ্ন তোলায় তিনি ভীত নন উল্লেখ করে বলেন, ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিবারে বড় হয়েছি। বাবাকে দেখেছি কীভাবে সাহস করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। তাই বলতে চাই, ভয় পেলে এমন অভিযান করতাম না। কোনও ভয় আমি পাই না।