ন্যাম সম্মেলন থেকে ফিরে এসে এ বিষয়ে মঙ্গলবার (২৯ অক্টোবর) গণভবনে আয়োজিত প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন।
জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাকে ফোন করেছিল সৌরভ গাঙ্গুলী। সে একজন বিখ্যাত খেলোয়াড়, ভারতের ক্যাপ্টেন ছিলেন, এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। সে ফোন করে আমাকে কলকাতায় ভারত-বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে দাওয়াত দিয়েছে। আমি বলেছি আসবো। ক্রিকেট খেলা দেখতে যাবো সেখানে, তিস্তা নিয়ে কথা বলে তিক্ততা এখানে তুলবো কেন?
এ সময় প্রধানমন্ত্রী জানান, ওই খেলা দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন না। আর কূটনীতি বিষয়ে তিনি বলেন, এসব বিষয়ে কথা বলার তো আরও সময় আছে। তখন কথা হবে।
আরও পড়ুন...
খালেদা জিয়া-তারেক শাস্তি পেয়েছেন, খুচরারাও পাবে: প্রধানমন্ত্রী
তাদের মুখে এত কথা আসে কোথা থেকে?