চীন যাচ্ছেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ চারদিনের সরকারি সফরে সোমবার (৪ নভেম্বর) চীন যাচ্ছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, চীন সফরের সময় সেনাপ্রধান দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং পিপলস লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্সের কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং চীন সেনাবাহিনীর একটি বিশেষ প্রশিক্ষণ প্রদর্শনী পর্যবেক্ষণ করবেন।
এছাড়া তিনি চীন অলিম্পিক কমিটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরে তিনি চীনের একাধিক সামরিক ও বেসামরিক স্থাপনা এবং গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। সফর শেষে সেনাপ্রধান আগামী ৯ নভেম্বর দেশে ফিরবেন।