মাদ্রাসা শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত সোমবারের (৪ নভেম্বর) এক আদেশে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন দেশের সব মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনা বাড়াতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও আগামী প্রজন্মকে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে অবহিত করা আবশ্যক।
ওই নির্দেশনার আলোকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এরুপ নির্দেশনা দিলো অধিদফতর।