বাংলাদেশের শ্রমশক্তির জন্য ওমান অত্যন্ত গুরুত্বপূর্ণ গন্তব্য উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের শ্রমিক ও পেশাজীবীরা সমৃদ্ধ ওমান বিনির্মাণে যেমন অবদান রাখছেন, তেমনি বৈদেশিক মুদ্রা পাঠানোর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখছেন।’ রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকায় ওমানকে ধন্যবাদ জানান তিনি।
রাষ্ট্রীয় পদস্থ ও ঢাকাস্থ অন্যান্য দূতাবাসের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার আমন্ত্রিত অতিথিরা এ আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানে ওমান দূতাবাসের হেড অব দ্যা মিশন তাইয়িব সেলিম আল আলাভি স্বাগত বক্তব্যে বর্ণনা করেন, তাদের দেশ বাংলাদেশকে স্বীকৃতিদানে আরবীয় দেশগুলোর মধ্যে প্রথমদের অন্যতম।