হোসনা আক্তার বলেন, ‘আমি এখন রিয়াদ এয়ারপোর্টে। এখান থেকে আজ রাত ১১ টায় ঢাকায় পৌঁছাবো।’
এর আগে হোসনা আক্তার সৌদি আরব থেকে ভিডিওবার্তার মাধ্যমে তার স্বামীকে নির্যাতনের বর্ণনা দিয়ে দেশে ফেরার আকুতি জানান। পরে ওই বাড়ি থেকে পুলিশ তাকে উদ্ধার করে বলে জানায় সৌদি আরবের জেদ্দা কনস্যুলেটের শ্রম উইং। তারা এও জানিয়েছিল, হোসনা আক্তারকে উদ্ধার করে দেশ পাঠানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে হোসনা আক্তারের দেশে ফেরার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছিল।