আজ বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে নিজের কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সামনে এসব কথা বলেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
ঠিকমতো যাচাই-বাছাই না করেই এই তালিকা প্রকাশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর ‘রাজনৈতিক স্টান্টবাজি’ কিনা, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তা আমি বলবো না। আমি বিশ্বাস করি তিনি হয়তো ভালো কিছু করার জন্যই তালিকাটি চেয়েছিলেন।’
এই তালিকা করার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে ৬০ কোটি টাকা দেওয়া হয়েছিল, সেটা কোথায় খরচ হয়েছে- প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। কারণ, তিনি একজন সিনিয়র মন্ত্রী।’
এ ধরনের বিতর্কিত তালিকা তৈরি করা ‘সাবোটাজ’ কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সেটা খতিয়ে দেখা হবে। আমার মন্ত্রণালয় যে কাজ করেছে, তাতে ভুল হতে পারে। তবে এ ধরনের একটি বড় কাজে সেই ভুল কতখানি সহনীয় তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হবে।’
আরও পড়ুন- প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ