ডা. আব্দুল্লাহকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ

ডা. এ বি এম আব্দুল্লাহপ্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সচিব পদমর্যাদায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

ডা. আব্দুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরেই শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কাজ করেছেন।

এ নিয়োগের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের দায়িত্ব দেওয়া হলো।