অতিরিক্ত সচিব থেকে সচিব হলেন তিন কর্মকর্তা

বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তিন জন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) এক আদেশে এতথ্য জানানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং রাজউকের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. সুলতান আহমেদকে বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

উপসচিব মো. তমিজুল ইসলাম খানের স্বাক্ষর করা এক আদেশে এতথ্য জানিয়ে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।