সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ঢাবি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় বিচার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
নুর বলেন, ‘ক্ষমতাসীন দল আদালত ও পুলিশ প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করে অপরাধকে ধামাচাপা দিতে চায়, সেই কারণেই কিন্তু ঘটনার পুনরাবৃত্তি বারবার ঘটছে। সুতরাং আমরা যদি না জানি দু’দিন পর আমার মা-বোন এ ধরনের নির্যাতনের শিকার হবে।’
তিনি বলেন, ‘আপনারা দেখেছেন যে বিরোধী দলের প্রার্থীকে ভোট দেওয়ার কারণে নোয়াখালীতে চার সন্তানের জননী ধর্ষণের শিকার হয়েছে। কুমিল্লায় তনু হত্যার ঘটনায় সারাদেশ উত্তাল হয়েছে। কিন্তু যখন উত্তাল ছিল তখন আমরা সরকারের পক্ষ থেকে মিথ্যা ফাঁপা আশ্বাস দেখেছি। সেই ঘটনার বিচার কিন্তু নিশ্চিত হয়নি। ঠিক একইভাবে যখন ডাকসু ভবনে হামলা হয়েছে,সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা হার্ড লাইনে। মিথ্যা আশ্বাসে আজকে ঢাবির শিক্ষার্থীরা যে আন্দোলনে নেমেছে তারা কিন্তু থামবে না।’
তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষককে খুঁজে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু বাস্তবে আমাদের দেশে রাস্তাঘাটে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা ঘর থেকে বের হলেই একধরনের নিরাপত্তাহীনতা কাজ করে।’