সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আব্দুল মোমেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জরিফের কাছে শোক জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি এতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
এদিন স্থানীয় সময় সকালে ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে আকাশে ওড়ে ইউক্রেনের একটি বিমান। উড্ডয়নের পরপরই সেটি বিধ্বস্ত হয়। এতে ১৮০ আরোহীর সবাই নিহত হন।