ভাষণের শুরুতেই রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধার স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পাশাপাশ স্মরণ করেন জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে। এছাড়া শেরে বাংলা এ কে ফজলুল হক, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকেও তিনি স্মরণ করেন।
খ্রিষ্টীয় নতুন বছরের প্রথম এই অধিবেশন চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান। একইসঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শুভেচ্ছাও জানান তিনি।
এরপর স্পিকার চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।
সংসদের চলমান অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন আলী আশরাফ, শহীদুজ্জমান সরকার, কাজী কেরামত আলী, কাজী ফিরোজ রশীদ ও সৈয়দা জাকিয়া নূর।