স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে ১৫ হাজার ৫৪ দশমিক ১৯ একর, চট্টগ্রাম বিভাগে ২৪ হাজার ৮৫৯ দশমিক ৯৮ একর, খুলনায় ৩ হাজার ৪৪৫ দশমিক ৭৬ একর, রংপুরে ৭ হাজার ৩৮৭ দশমিক ৭৭ একর, ময়মনসিংহে ১ হাজার ৩৯৩ দশমিক ৮১ একর, বরিশালে ৪ হাজার ৬৯ দশমিক ৬১ একর, সিলেটে ৫ হাজার ১৬৪ দশমিক ৬৫ একর এবং রাজশাহী বিভাগে ১ হাজার ১৬১ দশমিক ৬১ একর খাসজমি অবৈধ দখলে রয়েছে।
সাইফুজ্জামান চৌধুরী জানান, অবৈধ খাসজমি উদ্ধারের জন্য নিয়মিত পরিদর্শনের বিষয়ে সব জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ দখলদারদের তালিকা করে আইনগত প্রক্রিয়ায় উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করে সরকারের দখলে নিতে ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে।