ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি আনিস মাহমুদ

আনিস মাহমুদ (ফাইল ছবি)ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) আনিস মাহমুদকে প্রেষণে  ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরআগে, ১১ বছর ধরে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ছিলেন সামীম মোহাম্মদ আফজাল।  চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সামীম মোহাম্মদ আফজালের মেয়াদ শেষ হয়েছে ৩০ ডিসেম্বর। এরপর নতুন ডিজি নিয়োগ না হওয়া পর্যন্ত  ডিজি হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেওয়া হয়েছিল।