শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটপূর্ব সংবাদ সম্মেলনে সিইসি এই সহযোগিতা চান। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রস্তুতি শেষ। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি-সামগ্রী পৌঁছে গেছে। প্রিজাইডিং অফিসারসহ সবাই যার যার দায়িত্ব গ্রহণ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করছে।’
সিইসি বলেন, ‘আমরা নির্বাচনের সার্বিক পরিবেশ পর্যালোচনা করেছি। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। টেলিফোনে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। কোনও সমস্যা নেই। নির্বাচন নিয়ে আশঙ্কার কিছু নেই। ভোটাররা ভোট দিতে পারবে এটা প্রতিষ্ঠিত করতে সবার সহযোগিতা চাই।’
তিনি বলেন, ‘ভোটাররা অবাধ ও নির্বিঘ্নে নির্বাচনে অংশ নেবেন। ভোট দিতে চলে আসবেন। তাদের কোনও অসুবিধা নেই। সব দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। নির্বাচন প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতামূলক হলে পরিবেশ উন্নত হয়। সিটি নির্বাচনে সেই পরিবেশ বিরাজমান।’
তিনি আরও বলেন, ‘নিজে থেকে যদি বেরিয়ে না যান তাহলে এজেন্টদের বের করার সুযোগ নেই। আর আইনশৃঙ্খলা বাহিনীকে আমি আগেই বলেছি এজেন্টদের শেল্টার দিতে। তারা নির্বাচন কেন্দ্রে প্রবেশ করার পর তাদের দেখভালের দায়িত্ব আমাদের। তবে, অনেক সময় না জানিয়ে বেরিয়ে যায় আর বলা হয় আমাদের এজেন্ট নেই।’