তিনি জানান, রাষ্ট্রপতি প্রায় আধঘণ্টা বিএসএমএমইউতে অবস্থান করেন। তিনি ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য শহীদুল্লাহ সিকদারসহ চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত শুক্রবার (৩১ জানুয়ারি) সকালের দিকে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।
উল্লেখ্য, এর আগে গত বছরের ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। পরদিন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে বাইপাস সার্জারির পর দুই মাসের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।