আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেমিনারে প্রবন্ধ পাঠ করেন কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল মো. রহিমগীর। এছাড়া কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামসুল হক এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুর রাজ্জাকও প্রবন্ধ পাঠ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান। সেমিনারে সর্বস্তরের সিনিয়র ও জুনিয়র শিক্ষক এবং সব ব্যাচের ক্যাডেট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে শিক্ষার্থীদের করোনা ভাইরাসের বিভিন্ন দিক সম্পর্কে একটি সচিত্র পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং সেরাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।