সাক্ষাৎকালে সাদিয়া মুজিববর্ষ সম্পর্কে মেংকে অবহিত করে বলেন, কুইন্স পাবলিক লাইব্রেরিতে মুজিববর্ষ উদযাপনের জন্য ‘বাংলা কর্নার’ স্থাপনের প্রক্রিয়া চলছে। বাংলাদেশের উন্নয়নের বর্ণনা শুনে মেং অভিভূত হন। তিনি কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘বাংলা কর্নার’ স্থাপনের উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ কনসাল জেনারেলকে অভিনন্দন জানান।
সাদিয়া যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের সহায়তা করতে মেংকে আন্তরিক ধন্যবাদ এবং এই সহযোগিতা অব্যহত রাখার আহ্বান জানান। তিনি বাংলাদেশ সফরের জন্য যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের এই সদস্যকে আমন্ত্রণ জানান।
মেং বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের কল্যাণে একসঙ্গে কাজ করার ও বাংলাদেশে সফরের ব্যাপারে সাদিয়াকে আশ্বস্ত করেন। খবর বাসস।