এমিরেটস এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ইকে-৫৮৫ রাষ্ট্রপতি এবং তার সফর সঙ্গীদের নিয়ে মঙ্গলবার রাত ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। বঙ্গভবনের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে আছেন।
স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, ঢাকায় ব্রাজিলের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানরা, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পররাষ্ট্র সচিব এবং বেসামরিক ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
বাংলাদেশের রাষ্ট্রপতি ১ মার্চ উরুগুয়েতে প্রেসিডেন্টসিয়াল কমান্ড ট্রান্সফার অনুষ্ঠানে যোগ দেবেন। সফরকালে রাষ্ট্রপতি লন্ডনে আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। রাষ্ট্রপতি ৯ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। খবর বাসস।