সোমবার (২ মার্চ) সকালে জাতীয় ভোটার দিবসের র্যালিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়ের উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়। ‘ভোটার হয়ে ভোট দেবো, দেশ গড়ায় অংশ নেব’ এই প্রতিপাদ্য নিয়ে এবার দ্বিতীয়বারের মতো ভোটার দিবস পালিত হচ্ছে।
সংসদ ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আশপাশের রাস্তা প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে র্যালিটি শেষ হয়।
র্যালিতে ইসির অন্যান্য কমিশনার এবং কর্মকর্তারা অংশ নেন।
ভোটার দিবস উপলক্ষে বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেলা ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া মাঠ প্রশাসনেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।
দিবসটিতে স্মার্টকার্ড-বিষয়ক অ্যাপসের উদ্বোধন করা হবে। এমসয় নূরুল হুদা কিছু নতুন ভোটারকে স্মার্টকার্ড প্রদান করবেন।