সোমবার (২ মার্চ) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মৎস্য অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ‘সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ’ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে, দারিদ্র্য দূর করে মানুষকে স্বাবলম্বী করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। দারিদ্র্যপীড়িত একজন মানুষকে সক্ষমতা ও সচ্ছলতা এনে দিতে পারলে সেটাই কিন্তু দেশের উন্নয়ন। আর প্রধানমন্ত্রীর ভিশন ও মিশন হচ্ছে এদেশের মানুষকে স্বাবলম্বী করে তোলা, ক্ষুধা ও দারিদ্র্য দূর করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।’ সে লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তৌফিকুল আরিফসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।