কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও হেড অব চেনসারি মোহাম্মদ আনিসুজ্জামান বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। এতে বলা হয়, বাংলাদেশসহ ১০টি দেশের নাগরিকদের কুয়েত প্রবেশে করোনা ভাইরাসমুক্ত মেডিক্যাল সার্টিফিকেট নেওয়ার বিষয়ে জারি করা নিয়ম কুয়েত সরকার বাতিল করেছে।
মহাপরিচালক, কুয়েত সিভিল এভিয়েশন অফিসের এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের কুয়েতে প্রবেশে দেশ থেকে কোনও মেডিকেল সার্টিফিকেট সঙ্গে নিতে হবে না বলে নিশ্চিত করা হয়েছে।