ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি যে ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলাম একসময়, সেই কারখানায় ৫০ হাজারের বেশি মাস্ক তৈরি করেছে। কেমিক্যাল ল্যাব ১ হাজার লিটার হ্যান্ডওয়াশ লিকুইড তৈরি করেছে। এগুলো অব্যাহতভাবে চলবে।’
তিনি লিখেছেন, ‘আমরা গত শুক্রবার ডাক্তার এবং নার্সদের জন্য দুই ধরনের বিশেষ পোশাকের নমুনা তৈরির কাজে হাত দিয়েছি। দোয়া করবেন যেন সফল হই।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও লিখেছেন, ‘প্রাথমিকভাবে এসব আমার নির্বাচনি এলাকা এবং রাজশাহীর সরকারি হাসপাতালগুলোতে, সেই সঙ্গে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং কর্মচারী যাদের জন সম্পৃক্ততা আছে, তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে।’
এছাড়া বিভিন্ন পেশার মানুষ নিজ উদ্যোগে পোশাক, সুরক্ষা গ্লাস, গ্লাভস, ফেস শিল্ড, ব্লু মাস্ক ইত্যাদি চীনসহ অন্যান্য জায়গা থেকে সংগ্রহ করে বিভিন্ন হাসপাতালে পৌঁছে দিচ্ছেন বলেও জানান তিনি।